Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেত্রকোণায় রেলস্টেশনে অগ্নিসংযোগ

মঙ্গলবার রাতে উপজেলার অতিথপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

নেত্রকোণার বারহাট্টা উপজেলার অতিথপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় স্টেশনটির প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ কথা জানিয়েছেন।

পুলিশের ভাষ্য, ঘটনার সময় যারা আগুন লাগিয়েছে, তারাই আগুন দেওয়ার দৃশ্য ভিডিও ধারণ করে। পরে তা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, এক যুবক স্টেশনের প্ল্যাটফর্মের বিভিন্ন স্থানে ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আগুন দেওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ভিডিওটির ওপর ‘১৭ নভেম্বর ২০২৬, অতিথপুর রেল স্টেশন, নেত্রকোণা’ লেখা রয়েছে।

ওসি চম্পক দাম বলেন, “প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় কাঠামোগত বড় কোনো ক্ষতি হয়নি।”

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, “রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও পুলিশ সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রোল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দেওয়া হয়। পরে তারা ভিডিও ধারণ করে পালিয়ে যায়।”

স্টেশনটিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এ ঘটনায় ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন তিনি।

এর আগে নেত্রকোণার বারহাট্টা উপজেলার পাটলী ও সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

   

About

Popular Links

x