Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুর্বৃত্তদের আগুনে পুড়ল সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর টিনশেড বাড়ি

জোড়পুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির বাড়িটিতে এ ঘটনা ঘটে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলার সভাপতি আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদরের জোড়পুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির বাড়িটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাশেই থাকা তার আটতলা ভবনটি অক্ষত রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দেওয়া বাড়িটি মোজাম্মেল হকের পৈতৃক পুরোনো টিনশেড বাড়ি, যা ভাড়া দেওয়া ছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছিল। তবে বাড়িটি কার, তা এখনো নিশ্চিত নন তারা। কেউ বলছেন সাবেক মন্ত্রীর, আবার কেউ বলছেন অন্য কারও বাড়ি।

   

About

Popular Links

x