পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর থেকে এ মজুরি কার্যকর হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে টানা ১২ ঘণ্টা বৈঠক শেষে নতুন এই মজুরি কাঠামো নির্ধারণ করা হয়। এর আগে, সাড়ে ১২ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়েছিল।
বেতন বাড়ানো নিয়ে বোর্ডের সব সদস্য একমত না হওয়ায় ভোটের মাধ্যমে নতুন কাঠামো চূড়ান্ত হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে দুপুর ২টায় শুরু হয়ে এ বৈঠক চলে রাত ২টা পর্যন্ত।
বোর্ডের ছয় সদস্যের ভোটের মধ্যে ১৭ হাজার টাকার পক্ষে পড়ে চারটি, ১৮ হাজার টাকার পক্ষে বাকি দুটি।
পরে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার ঘোষণা দেন সৈয়দ আজাদ সুবহানী।
কোন গ্রেডে বেতন কত
গ্রেড ৩ এ নিম্নতম মজুরি ১৯,২০০ টাকা, গ্রেড ২ এ নিম্নতম ২০ হাজার টাকা, গ্রেড ১–এ ২১,৫০০ টাকা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার।
এর আগে তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয় ২০২৩ সালের নভেম্বর।