রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে গুলির ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঘটনাটি নিশ্চিত করে জানান, ওই সময়ের মধ্যে দুর্বৃত্তরা অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে পাশের দেয়ালে গিয়ে লাগে। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
কী কারণে প্রতিষ্ঠানটিতে গুলি চালানো হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান ডিসি।