রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
রবিবার (২৯ নভেম্বর) তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের পরিদর্শক গোলাম মর্তুজা।
শুনানি শেষে শায়লা ফারজানার পাঁচ দিন এবং দুই ভাইকে রেজাউল আলম শাহিন (৫৩) ও বুলবুল মিয়াকে (৪৬) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
২০২৪ সালের জুলাই ছাত্র আন্দোলনের পর শায়লা ফারজানাকে অতিরিক্ত সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।