সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সংসদ সদস্য নির্বাচিত হন স্বপন ভট্টাচার্য। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

নাশকতায় অর্থায়নের অভিযোগে স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।