এখন থেকে মোটরসাইকেল কিনতে হলে প্রয়োজন হবে ক্রেতার ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক বিজ্ঞপ্তিতে নতুন এ নিয়ম চালু করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোটরসাইকেল বিক্রির ক্ষেত্রে ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা বিক্রেতাকে নিশ্চিত হতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা হবে না।