শিল্পকলা একাডেমির মহাপরিচালককে দুদকে তলব

বাংলাদেশ শিল্পকলা একাডেমির (বিএসএ) মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী ১৬ জানুয়ারি ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের হাজির হতে বলা হয়েছে তাকে।

বুধবার (৫ জানুয়ারি) দুদকের উপপরিচালক মো. ইব্রাহিম স্বাক্ষরিত এক নোটিশে তাকে তলব করা হয়।

ওই নোটিশে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। 

তার বিরুদ্ধে ২৬ কোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে লিয়াকত আলীকে একাডেমির ব্যয়ের নথি জমা দিতে বলেছে সংস্থাটি। আগামী ১১ জানুয়ারির মধ্যেই এসব প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলেছে। এ বিষয়ে গত বছরের ২ জানুয়ারি তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয় দুদক।