করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজের ওপর জোর দেওয়া হচ্ছে বিশ্বব্যাপী। গত ৭ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশেও দেওয়া হচ্ছে ভ্যাকসিনের বুস্টার ডোজ।
প্রাথমিকভাবে বুস্টার ডোজ হিসেবে ফইজারের টিকা দেওয়া হলেও বর্তমানে মডার্নার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) অধ্যাপক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী এবং ইতোমধ্যে যারা এক ডোজ ফাইজারের টিকা নিয়েছেন তাদের জন্য টিকা সংরক্ষণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার পর্যন্ত দেশের মোট পাঁচ লাখ ৪০ হাজার ৫২৬ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৪,৮৬০ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়।