Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বাস্থ্যমন্ত্রী: কোভিড সংক্রমণ বাড়ছে, বুস্টার ডোজ নিন

প্রস্তাবিত বাজেটে ওষুধের কাঁচামালের দাম বাড়ার কারণে দামের ওপর প্রভাব পড়বে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৬ জুন ২০২২, ০৫:৩০ পিএম

বিগত কিছুদিন ধরে সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে যারা এখনও করোনাভাইরাস প্রতিরোধী বুস্টার ডোজ নেননি, শিগগিরই তাদেরকে তা নিয়ে নিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে ওষুধ শিল্প সমিতির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশে করোনাভাইরাস কিছুটা হলেও বাড়তি, আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে। বুস্টার ডোজ যারা নিয়েছেন, তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান জানাই, যারা এখনও নেননি, তারা শিগগিরই বুস্টার নিয়ে নিন।”

করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নেওয়ার বিষয়ে যাদের অনীহা আছে, তাদের জন্য বুস্টার ডোজ দ্রুত নিশ্চিত করতে বাধ্যবাধকতা আরোপ করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্যের কোনো বিষয় চাপিয়ে দেওয়ার নয়। এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে।”

মানুষকে অবহিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব উল্লেখ করে জাহিদ মালেক বলেন, “টিকা নেওয়ার সুবিধা-অসুবিধাগুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় এক্ষেত্রে কাউকে চাপিয়ে দিতে পারবে না।”

প্রস্তাবিত বাজেটে ওষুধ তৈরিতে ব্যবহৃত কিছু কিছু কাঁচামালের দাম বেড়েছে। সেই কারণে ওষুধের দামের ওপর প্রভাব পড়বে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ওষুধের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার চেষ্টা করছে।”

এ বিষয়ে জাহিদ মালেক বলেন, “প্রস্তাবিত বাজেটে ওষুধ তৈরিতে ব্যবহৃত কিছু কিছু কাঁচামালের দাম বেড়েছে। এতে ওষুধের দামেও প্রভাব পড়বে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে ওষুধের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা একমত হয়েছি, আগামী দিনে যাতে ওষুধ সরবরাহ ঠিক থাকে, দামটাও ঠিক থাকে। শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখতে হবে।”

   

About

Popular Links

x