ভোজনরসিকদের জন্য এলো ‘কেএফ্‌সি অ্যাপ’

ডিজিটালাইজেশন ও গ্রাহক সেবার এই যুগে গ্লোবাল রেস্তোরাঁ চেইন কেএফ্‌সি নিয়ে এলো “কেএফ্‌সি অ্যাপ”। হাতের নাগালেই “ফিঙ্গার লিকিং গুডনেস” ট্যাগলাইন প্রচারণার মাধ্যমে গ্রাহকদের জন্য বহুল প্রতীক্ষিত অ্যাপটি এনেছে কেএফ্‌সি।

নতুন এই অ্যাপটি ডাউনলোড করার মাধ্যমে গ্রাহকরা ৫০০ টাকার অর্ডারের সঙ্গে ফ্রি পাচ্ছে পাচ্ছেন ২ পিস হট অ্যান্ড ক্রিস্পি চিকেন। এই অফারটি সীমিত সময়ের জন্য। গুগল প্লে স্টোর থেকে গ্রাহকরা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ তেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই অ্যাপটিতে ব্যবহারকারীদের জন্য রয়েছে বিভিন্ন কাস্টমাইজড অফার ও আকর্ষণীয় ডিলস্। এছাড়াও মোবাইল ব্যাংকিং, ডেবিট/ ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট সম্পন্ন করার মাধ্যমে গ্রাহকরা ঝামেলামুক্ত ও দ্রুততম সময়ে অর্ডার সম্পন্ন হওয়ার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। অ্যাপের মাধ্যামে গ্রাহকরা তাদের অর্ডারকৃত হট অ্যান্ড ক্রিস্পি আইটেমের ও ডেলিভারির কোন পর্যায়ে রয়েছে তা সহজেই জানতে পারবেন।

বিশ্ববিখ্যাত রেস্টুরেন্ট চেইন কেএফ্‌সি বোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়। কেএফ্‌সি ফ্র্যাঞ্চাইজি লাইসেন্সের অধীনে ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশে ২০০৬ সাল থেকে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে।