কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জনের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।
বৈঠকে সে দেশে পালিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়।
ড. মোমেন বলেন, “আমরা ওনাদের প্রধানমন্ত্রীকে (জাস্টিন ট্রুডো) বাংলাদেশে আসার জন্য দাওয়াত দিয়েছি। আমরা বলেছি, এ বছর যদি আসতে পারেন, সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে তখন যদি ম্যানেজ হয়; এটা হবে প্লাস প্লাস।”
কানাডার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী সজ্জন জানান, আমি প্রধানমন্ত্রীকে দেওয়া আমন্ত্রণপত্র পৌঁছে দেব।