মাঈন উদ্দিন হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, রামপুরা ব্রিজ অবরোধ

শিক্ষার্থী মাঈন উদ্দিনকে বাসচাপা দেওয়ার ঘটনায় রাজধানীর রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 

অনলাইন পোর্টাল জাগো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভের জেরে ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। অনলাইন পোর্টাল বিডিনিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকে শুরু হওয়া ওই বিক্ষোভে ইতোমধ্যে অংশ নিয়েছে ঢাকা ন্যাশনাল কলেজ, ক্যাম্ব্রিয়ান কলেজ ও বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

এর আগে, সোমবার রাতে রামপুরার ডিআইটি রোডে রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাঈন উদ্দিন। 

এ ঘটনার জেরে রাতেই বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। নিহত মাউনুদ্দিন এ বছর একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দিয়েছিল।