টাঙ্গাইলে নাসিরগ্লাস কারখানায় আগুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাসিরগ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এর আগে, বুধবার রাত ১১টার দিকে এ আগুন লাগে। 

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত গ্যাসওয়্যার কারখানাটিতে রাত ১১ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে টাঙ্গাইল, মির্জাপুর, বাসাইল, সখিপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিট কাজ করছে। তবে আগুন যাতে ছড়িয়ে না পরে সে বিষয়ে কাজ করা হচ্ছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিচতলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের খবর এখনো পাওয়া যায়নি বলে তিনি জানান।