স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, “দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে। তাই তারা দল গোছাতে পারে। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে।”
সোমবার (১২ আগস্ট) সকালে আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রতিবিপ্লবের চেষ্টা করবেন না। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পরিণতি ভালো হবে না। তবে আওয়ামী লীগকে দল হিসেবে পুনর্গঠন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই।”
তিনি বলেন, “আমরা হয়তো পালিয়ে যেতে পারি। এই জেনারেশন বা ছাত্র-জনতা পালাবে না।”