Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

লুট হওয়া অস্ত্র ৭ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অভিযানের সময় অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১১:০৫ এএম

লুট হওয়া অস্ত্র আগামী ৭ দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের খোঁজখবর নেয়ার পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামী সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “বড় পরিসরে তদন্ত করা দরকার, সিভিল ড্রেসে কারা আনসার এলাকায় গিয়ে তাদের ওপর ফায়ার করল, এটা খুবই মারাত্মক ও উদ্বেগজনক। যা ঘটেছে তার জন্য শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সহায়তা চাইতে হবে।”

   

About

Popular Links

x