Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় ৬ সন্ত্রাসী গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার

পুলিশ জানিয়েছে, নগরীর টুটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

খুলনা নগরীর টুটপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের এক সহযোগীর বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) ও রাসেল শেখ (২৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সবুজ শেখ নূর আজিমের ঘনিষ্ঠ সহযোগী। তার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, “শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে গ্রেপ্তার এবং একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

   

About

Popular Links

x