টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে “মানবপাচারকারীদের” সঙ্গে গোলাগুলি, আহত সেনা সদস্য
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানের সময় মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন সেনা সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, অভিযানের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।
ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে বার্তায় উল্লেখ করেছে সংস্থাটি।



