Thursday, November 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

ঢাকার ভারতীয় হাইকমিশন এই নতুন নিয়ম চালু করেছে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসা আবেদনের সময় নির্ধারিত ফরম্যাটে ‌‌Visa Undertaking Form বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনের ভিসা সংক্রান্ত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ভারতীয় হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, সব ভিসা আবেদনকারীর জন্য নির্ধারিত ফরম্যাটে ভিসা আন্ডারটেকিং ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী যা করণীয়

হাইকমিশনের দেওয়া লিংক থেকে নির্ধারিত ফরম্যাটে ফর্মটি ডাউনলোড করতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে ওই পূরণ করা ফর্মটি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনকারীদের শুধুমাত্র নির্ধারিত ফরম্যাটের ফর্মটিই ব্যবহার করতে হবে। অন্য কোনো ফরম্যাটে ফর্ম জমা দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

ভারতীয় ভিসা প্রত্যাশীদের নির্ধারিত লিংক থেকে ফর্ম ডাউনলোড করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিসা আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

   

About

Popular Links

x