রিমান্ড শেষে কারাগারে মেনন, ইনু, পলক ও আব্দুল্লাহ আল মামুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শেষে আসামিদের ঢাকার সিএমএম আদালতে আনা হলে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এ দিন আসামিদের জামিনের আবেদন করেন আইনজীবী আব্বাস উদ্দীন ও ফারজানা ইয়াসমিন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।