মোহাম্মদপুরের জেনাভা ক্যাম্পে অভিযান, পিচ্চি রাজাসহ গ্রেপ্তার ৩৫

ঢাকার মোহাম্মদপুরের জেনাভা ক্যাম্পে র‌্যাব-২ এবং যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে টানা কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকার মোহাম্মদপুরের জেনাভা ক্যাম্পে বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা ও তিনজন নারী মাদক ব্যবসায়ীসহ আরও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের সেনাবাহিনীর মাধ্যমে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।