শীতে জবুথবু দিনাজপুরবাসী

অগ্রহায়ণ মাস শেষ হতে আর কয়েকদিন বাকি। এরপরেই শুরু হবে পৌষ মাস। তবে এর আগেই উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখা দিয়েছে শীতের তীব্র দাপট। কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। দিনাজপুরে আজ তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসের আদ্রতা ছিল ৯৩% এবং বাতাসের গতিবেগ রয়েছে ১ কিলোমিটার বেগে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিনাজপুর আবহাওয়া অফিস থেকে এই তথ্য জানানো হয়। এই মৌসুমে দিনাজপুরে এই তাপমাত্রা সর্বনিম্ন।

এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, এই মাসে শীতের তীব্রতা আরও অনেক বেশি হবে। সেই সঙ্গে বয়ে যেতে পারে কয়েকটি শৈত্য প্রবাহ। দিনের বেলায় সূর্য ওঠছে এবং ভ্যাপসা গরম বিরাজ করছে। 

তবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা, উত্তর দিক থেকে আশা হিমেল বাতাস ও কনকনে শীত বিরাজ করে। এ সময় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে। 

গরম কাপড়ের অভাবে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ জবুথবু হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষেরা বেশি বেলা করে কাজে যাওয়া কাজে পাচ্ছেন না তারা। এদিকে ঘন কুয়াশার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা।

এ বিষয়ে শিশু বিশেষজ্ঞ ড. মশিউর রহমান জানান, শীতজনিত রোগে শিশু ও বয়স্ক মানুষ শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রণ কাইটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। 

নদী তীরবর্তী এলাকাবাসী শীতে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। সরকারিভাবে গরম কাপড় বিতরণের আহ্বান জানিয়েছেন জেলা বাসী।