Wednesday, June 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

এ ঘটনায় আহত এসআই এক অটোরিকশা চালকের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হন

আপডেট : ১০ জুন ২০২৬, ০৫:৫১ পিএম

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তরা কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলামকে পথরোধ ও ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য দিয়ে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, মঙ্গলবার (৯ জুন) রাত ১টার দিকে উপজেলার ফুলদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এসআই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার শাজাহানপুরের কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মইনুল ইসলাম মঙ্গলবার রাত ১টার দিকে মামলার তদন্ত কাজ শেষে মোটরসাইকেলে বনানী থেকে ফাঁড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফুলদীঘি পেপসি কোম্পানির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা তার ডান পায়ে ছুরিকাঘাতের পর কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয়। পরে এসআই মইনুল ইসলাম এক অটোরিকশা চালকের সহযোগিতায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হন।

বুধবার বিকেলে বগুড়ার শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, “দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে এসআই মইনুলের কাছে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে। তবে কি কারণে তাকে পথরোধ করে ছুরিকাঘাত করা হয়েছে, তা জানা যায়নি। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।”

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু সুফিয়ান জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

   

About

Popular Links

x