ঝিনাইদহ জেলায় গত ৩ মাসে ৯৮ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ৫৯ জন।
সোমবার (২৩ ডিসেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের অফিস থেকে এ তথ্য জানানো হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসকের অফিসের সুত্রে প্রকাশ, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গলায় ফাঁস ও বিষপান করে ঝিনাইদহ জেলায় আত্মহত্যা করেছে মোট ৯৮ জন। এর মধ্যে মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ৫৯ জন। বিগত ৩ মাসে যে আত্মহত্যা হয়েছে এর মধ্যে শীর্ষে রয়েছে শৈলকুপা উপজেলা, যার সংখ্যা ২৮ জন। এর মধ্যে পুরুষ ১২ জন ও নারী ১৬ জন। এর পরেই রয়েছে ঝিনাইদহ সদর, যার সংখ্যা ২৪ জন।
পরে ক্রমানুযায়ী রয়েছে মহেশপুর উপজেলায় ১৯ জন, কালীগঞ্জে ১৬ জন, হরিণাকুন্ডে ৭ জন ও কোটচাঁদপুরে ৪ জন। এই মোট ৯৮ জন গলায় ফাঁস ও বিষপানে আত্মহত্যা করেছেন।