Tuesday, July 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ার মিরপুরের সেই ইউএনও রংপুরে বদলি

ভ্রাম্যমাণ আদালতে কৃষককে সাজা দেওয়ার অভিযোগে আলোচিত ছিলেন তিনি

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম

কুষ্টিয়ার মিরপুরে কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার অভিযোগে আলোচিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজকে রংপুরে বদলি করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ২৯ জুন মিরপুর উপজেলা পরিষদে ঢেউটিন সহায়তার আবেদন নিয়ে যাওয়ায় এক কৃষককে প্রায় এক ঘণ্টা আটকে রেখে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা করার অভিযোগ উঠে ইউএনও আরাফাত আমান আজিজের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা কৃষক মহসিন উদ্দীন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদপ্রার্থী। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

ওইদিন তিনি তার এলাকার ছয়জনের জন্য ঢেউটিন সহায়তার আবেদন নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান।

অভিযোগ অনুযায়ী, আবেদনপত্র দেখে ইউএনও তাকে ‘দালাল’ বলে সম্বোধন করেন এবং আটকের নির্দেশ দেন। পরে প্রায় এক ঘণ্টা উপজেলা পরিষদে আটকে রাখার পর বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠে।

   

About

Popular Links

x