নতুন বছরের জানুয়ারির ১ তারিখ থেকে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় ২ ঘণ্টা কমছে। এতোদিন ধরে দিনে ৫ ঘণ্টা বন্ধ রাখা হলেও বুধবার থেকে জানুয়ারি মাসজুড়ে সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে ৩ ঘণ্টা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশনসমূহে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার, অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো। তবে সেই সময়কাল ১ জানুয়ারি থেকে ২ ঘণ্টা কমে পুরো মাস সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।