হাসনাত আবদুল্লাহর বক্তব্য ভুলভাবে উপস্থাপনের জন্য দুঃখপ্রকাশ

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (৩ মে) হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

সমাবেশে তার দেওয়া বক্তব্যের একটি অংশ অসাবধানতাবশত ঢাকা ট্রিবিউনে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। অনিচ্ছাকৃত এই তথ্য বিভ্রাটের জন্য ঢাকা ট্রিবিউন কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। সেইসঙ্গে ঢাকা ট্রিবিউন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৃঢ়প্রত্যয়ী থাকার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়িয়ে চলতে সংকল্পবদ্ধ।