Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুর্ঘটনার কবলে হেফাজতে আমিরের মাইক্রোবাস

তবে বাবুনগরী ও তার সফরসঙ্গীদের কেউ আহত হননি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

ফেনীতে বাসের ধাক্কায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বাবুনগরী ও তার সফরসঙ্গীদের কেউ আহত হননি। 

হেফাজতে ইসলাম সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে বারইয়ারহাট এলাকায় পৌঁছালে বাবুনগরীকে বহনকারী হায়েস গাড়িটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের গ্লাস ভেঙে যায় এবং পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর অন্য একটি গাড়িতে করে পূর্বনির্ধারিত কর্মসূচির উদ্দেশে যান তিনি।

হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক বলেন, “বাসের ধাক্কায় গাড়িটির গ্লাস ভেঙে গেলেও আমিরে হেফাজত ও তার সফরসঙ্গীরা সবাই সুস্থ আছেন। পরে অন্য গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করেন তারা।”

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাসের মালিকের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হেফাজত নেতা ও খেলাফত মজলিসের ফেনী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী জানান, দুর্ঘটনার পর আমিরে হেফাজত তার সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

   

About

Popular Links

x