Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভা শুরু হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের অংশ হিসেবে আয়োজিত এ সভায় দেশের শীর্ষ পর্যায়ের প্রায় ৭০ জন আলেমেদ্বীন অংশ নিয়েছেন। বৈঠকে ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল, উত্তর চট্টগ্রামের সংসদ সদস্য এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ফটিকছড়িতে পৌঁছান। পরে তিনি বাবুনগর মাদ্রাসায় যান। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে আলেমদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

   

About

Popular Links

x