ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামী ৩ দিনের জন্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার । এ শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব অনুষ্ঠান আগামী ৩ দিনের জন্য স্থগিত ঘোষণা করা হলো।