স্থগিত হওয়া দুই এইচএসসি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে

এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তবে পরীক্ষা কবে হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

রাজধানী ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘‘২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা যেদিন হবে সেদিন সকালে হবে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা সেদিন বিকেলে হবে।’’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।