Wednesday, July 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঠাকুরগাঁওয়ে একই বিদ্যালয়ের ৪ ছাত্রী নিখোঁজ

মঙ্গলবার সকালে একসঙ্গে প্রাইভেটে যাওয়ার উদ্দেশে বের হয়েছিল তারা 

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক বিদ্যালয়ের চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেটে যাওয়ার উদ্দেশে বের হয়েছিল তারা। এরপর রাত পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনার পর গতকাল রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ কিশোরীরা একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ এক শিক্ষার্থীর স্বজন বলেন, “আজ বুধবার সকালে এক কিশোরী তার বাবার মুঠোফোনে কল দেয়। সে সময় কিশোরী জানায়, তারা যেখানে আছে, ভালো আছে। তবে কোথায় আছে, তা না জানিয়েই ফোন কেটে দেয়।”

এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে কী কারণে তারা বাড়ি ছেড়েছে বা কার সঙ্গে গেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

নিখোঁর আরেক শিক্ষার্থীর অভিভাবক বলেন, “মেয়েরা কোথায় আছে, কী  অবস্থায় আছে, তা জানতে না পারায় তারা উদ্বেগের মধ্যে আছেন।”

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, চার কিশোরীকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। তাদের দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশা করছে পুলিশ।

   

About

Popular Links

x