সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নিয়ে যা জানা গেলো

দেশের বাজারে সেপ্টেম্বর মাসে  ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে।

দাম অপরিবর্তিত রাখায় ডিজেলের দাম লিটার প্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, সর্বশেষ গত ৩১ মে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে কেরোসিন, পেট্রোল ও অকটেন লিটার প্রতি ৫ টাকা করে বাড়ানো হয়। এরপর জুলাই ও আগস্ট মাসে দাম অপরিবর্তিত রাখা হয়। বড় আকারে দাম বাড়ানো হয় চলতি বছরের ১৯ এপ্রিল। তখন প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়।