তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি

দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আবার শুরু হচ্ছে ভারত থেকে কয়লা ও পাথর আমদানি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সঙ্গে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।

এতে সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধা বাড়াতে সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে আবারও কয়লা ও পাথর আমদানির সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এই বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু করতে দুই দেশের ব্যবসায়ী নেতারা একমত হয়েছেন।

শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের সম্মেলন কক্ষে দুই দেশের ব্যবসায়ীদের এই যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো. আতিক হোসেন।  

সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইম্পোর্টারস কো-অর্ডিনেশন টিম, সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের নেতারা অংশ নেন।