ভোটের দিন সব ব্যাংক বন্ধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন (৭ জানুয়ারি) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের (ডিওএস) পরিচালক আরিফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ ডিসেম্বরের প্রজ্ঞাপন মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলি ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।”

গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে, রবিবার (২৪ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।