Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

সোনালী ব্যাংকের সব সেবা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে

বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেবা বন্ধ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম

সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কাজের জন্য দুই দিন বা প্রায় ৪৮ ঘণ্টা সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।

আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১১টা থেকে ১৭ অক্টোবর (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে।

সার্কুলারে বলা হয়, সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারের ডাটাবেজ ভার্সন ‘ওরাকল ১১জি’ থেকে ‘১৯ সি’তে উন্নীত করা হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে এবং শেষ হবে আগামী শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটে। এই দুই দিন বা প্রায় ৪৮ ঘণ্টা ব্যাংকের সব ধরনের কার্যক্রম ও সেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

সার্কুলারে আরও জানানো হয়, আগামী ১৭ অক্টোবর নির্ধারিত ডাউনটাইম শেষে কোনো প্রযুক্তিগত জটিলতা না থাকলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমসহ বিভিন্ন সেবা পুনরায় চালু হবে।

ফলে এ সময়ে ব্যাংকিং সেবা নিতে গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। এ কারণে প্রয়োজনীয় ব্যাংকিং কাজ আগেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x