Sunday, October 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের আবেদন গ্রহণ শুরু 

১৫ অক্টোবর থেকে আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দেবে ব্যাংকটি

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম

ন্যাশনাল ব্যাংক আমানতকারীদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু করেছে। আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দেবে ব্যাংকটি। 

রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক গভর্নরের সঙ্গে দেখা করেন। 

এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। 

পরে গভর্নর বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে।’’

তবে ন্যাশনাল ব্যাংককে টাকা ছাপিয়ে সহায়তা করা হবে না। অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে। 

   

About

Popular Links

x