সারাদেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এ বছরের পরীক্ষায় অংশ নেবেন ১৮,৫৭,৩৪৪ শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যা প্রায় সমান। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ও ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে, যার সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ৬৫০ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ ৫১,০৯৩ জন ও ছাত্রী ৬,৬৭,৩০৫ জন।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩,০৪,২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ১,৪২,৭৯৫ জন ছাত্রী ও ১,৬১,৪৯১ জন ছাত্র। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১,৩৪,৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে। যার মধ্যে ছাত্র ১,০১,৫০৯ জন ও ছাত্রী ৩৩,১৫১ জন।