Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান 

 

আপডেট : ০২ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি স্বাভাবিক করতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব আলোচনার ভিত্তিতে আগামী রমজানের আগেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।”

তবে পরীক্ষার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। এ পরিস্থিতিতে প্রয়োজন হলে অংশীজনদের সঙ্গে আবারও আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি আরও জানান, নতুন সূচি অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না। সময়মতো পাঠ্যক্রম সম্পন্ন করা হবে এবং পরীক্ষার সার্বিক প্রস্তুতিও নিশ্চিত করা হবে। বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রীও অবগত রয়েছেন।

সেশনজট কমানোর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের ১৬ বছরের লেখাপড়া ১৭ বছর যাচ্ছে, ১৭ বছরের লেখাপড়া ২০ বছর যাচ্ছে। এই দুই বছরের লস হচ্ছে, সেটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। সরকারের লক্ষ্য শিক্ষা কার্যক্রমকে সময়ের সঙ্গে সমন্বয় করা এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অপ্রয়োজনীয় বিলম্ব কমিয়ে আনা। তবে এ ক্ষেত্রে অংশীজনদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।” 

   

About

Popular Links

x