Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সড়কে এআই ক্যামেরা: মে মাসে জরিমানা আদায় প্রায় ৯ কোটি টাকা 

মে মাসে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩৮ হাজার ২৮৪টি মামলা করেছে পুলিশ

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৮:১৮ পিএম

গত মে মাসে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩৮ হাজার ২৮৪টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে এআইভিত্তিক এনফোর্সমেন্টের মাধ্যমে। এসব মামলায় মোট ৮ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৫০১ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। 

তিনি বলেন, “ট্রাফিকের আইন সবার জন্যই সমান। সেটা সরকারি হোক, বেসরকারি হোক। পুলিশ সদস্যের কেউ যদি ট্রাফিক আইন অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যদের ক্লিয়ার মেসেজ দিয়েছি। আমাদের পুলিশ সদস্যের কেউ যদি ট্রাফিক আইন অমান্য করে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” 

সরকারি অফিসাররা, সরকারি গাড়িগুলো ট্রাফিক আইন মানতে চান না, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে যাতায়াত করেন। সেখানে অন্যদের ব্যাপারে তো অবশ্যই সরকারি হোক বেসরকারি হোক আমাদের অবস্থান কিন্তু স্পষ্ট যে ট্রাফিক আইন যিনি লঙ্ঘন করবেন তিনি ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” 

হুটার বাজানোর প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে হর্ন বাজানো নিষেধ বা হুটার তো আসলে আপনার সাধারণ যানবাহন যেগুলো আছে ইমার্জেন্সি যানবাহন ছাড়া কেউ হুটার বাজাতে পারবেন না। সেটা কিন্তু ট্রাফিক আইন এবং বিধিতে স্পষ্ট বলা আছে।” 

ট্রাফিক আইনে মামলার তথ্য তুলে ধরে তিনি বলেন, “আমাদের অভিযান চলমান আছে। আমরা আমাদের ট্রাফিকের ফিল্ডে যারা কাজ করেন, তাদের আমরা নির্দেশনা দিয়েছি যারা এর ব্যত্যয় করবেন, তাদের বিরুদ্ধে আমরা ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেব।” 
 

   

About

Popular Links

x