পুলিশি বাধার মুখে শিক্ষা ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা 

বন্যা ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করতে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আটকে দিয়েছে পুলিশ। 

বুধবার (১৫ জুলাই) বিকেলের দিকে তারা শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। এইচএসসি পরীক্ষার্থীদের দাবি না মানলে সড়কে অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেওয়া হয়। 

এর আগে, রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। সেখান থেকেই মিছিল বের করেন। 

এ সময় শিক্ষার্থীদের, ‘ভুয়া ভুয়া’, ‘তুমি কে আমি, ফার্মের মুরগি’, ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।  

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলমান বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। 

একইসঙ্গে এসব বিষয়ে সরকারের ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা।