এবারও এইচএসসিতে মেয়েদের পাসের হার বেশি 

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বরাবরের মতো পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। 

চলতি বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন এবং পাসের হার ৫৬.৩১ %। 

অন্যদিকে ছাত্রদের মধ্যে পাস করেছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং পাসের হার ৪৭.৭৫ %। 

তবে এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ছাত্ররা। মোট জিপিএ-৫ ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

‎চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২.১২ %। এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। 

এর আগে, গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ % আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সেই হিসেবে এবার পাসের হার কমেছে ৬.৭১ % আর জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন।