Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশের চেয়ে বিদেশ কেন্দ্রগুলোতে এইচএসসিতে পাসের হার বেশি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯০.৮৭%

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯০.৮৭%।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

বিদেশ কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বিদেশের আটটি কেন্দ্রের পরীক্ষার্থী ছিল ২৩০ জন। এর মধ্যে ২০৯ জন পাস করেছে।

বিদেশে কেন্দ্রে ফেল করেছে ২১ জন। পাসের হার ৯০.৮৭%। একটি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২% এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০,০৮৪ জন পরীক্ষার্থী।

গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩% এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯,০৯৭ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ৬.৭১% কমেছে এবং জিপিএ-৫ কম পেয়েছে ২৯,০১৩ জন।

   

About

Popular Links

x