Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

সকাল ১১টায় এইচএসসির ফল প্রকাশ

শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২০ এএম

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। অনলাইন, মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১১টার দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

এর আগে, গত ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও পরে তা পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে ফল জানবেন যেভাবে

শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

ওয়েবসাইটে প্রবেশের পর পরীক্ষার নাম, শিক্ষা বোর্ড এবং পরীক্ষার বছর নির্বাচন করতে হবে। এরপর রোল ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে নিজ নিজ বোর্ড নির্বাচন করে শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) ব্যবহার করে ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা সরাসরিও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে HSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখতে হবে। প্রতিটি তথ্যের মাঝে একটি করে স্পেস দিতে হবে।

উদাহরণ হিসেবে, HSC DHA 183456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

আলিম পরীক্ষার্থীরা যেভাবে ফল দেখবেন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এ অনলাইন সেবা-১ কর্নারে আলিম পরীক্ষা ২০২৬-এ ক্লিক করে অথবা   www.ebmeb.gov.bd তে Alim eRPS 2026 সিলেক্ট করে Continue বাটন-এ ক্লিক করে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার Result Sheet downlaod করা যাবে।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন

পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ করতে আগ্রহী শিক্ষার্থীরা ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। গত ২ জুলাই শুরু হওয়া পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট।

তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ওই বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

   

About

Popular Links

x