Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লা বোর্ডের যে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ 

এসব শিক্ষা প্রতিষ্ঠানেই কেন শতভাগ ফেল করেছে, তার জন্য তদন্ত কমিটি গঠন হচ্ছে 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম

এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী পাস করেনি। 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। 

শতভাগ ফেল করা ১৫ প্রতিষ্ঠান হচ্ছে- চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁদপুর পৌর শহীদ জাভেদ হাই স্কুল অ্যান্ড কলেজ; লালমাইয়ের সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ; লক্ষ্মীপুর সদর উপজেলার কেমব্রিজ সিটি কলেজ রয়েছে; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ; বগোইর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ; লক্ষ্মীপুরের কমলানগরের তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ; চাঁদপুরের মতলব দক্ষিণের ডা. এম. শামসুল হক মডেল কলেজ; ফেনীর সদর উপজেলার বেগম শামসুন নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ; লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ ও প্রফেসর সেকান্দার আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল। 

এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ; লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ; লক্ষ্মীপুর কমলনগর এর ফজুমিয়ার হাট হাই স্কুল এন্ড কলেজ; ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বীরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং ফেনী সদরের বেকন মডেল কলেজ। 

শতভাগ ফেল করা ১৫ প্রতিষ্ঠানের বিষয়ে বোর্ড সচিব প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, ‘‘আমরা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নতুন করে উদ্যোগ গ্রহণ করার চিন্তা করছি। বিশেষ করে যেসব শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে তাদের নিয়ে সেমিনার, সিম্পুজিয়াম ও অভিভাবক সমাবেশ করার কথা ভাবছি। সেই সাথে এসব শিক্ষা প্রতিষ্ঠানেই কেন শতভাগ ফেল করেছে? বিষয়টি জানার জন্য তদন্ত কমিটি গঠন করে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’’ 

   

About

Popular Links

x