বিবাহবিচ্ছেদের কথা জানালেন প্রীতম-শেহতাজ

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের বিবাহবিচ্ছেদ হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) রাতে ফেসবুকে আলাদা পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তারা।

প্রীতম তার ফেসবুক পোস্টে লিখেছেন, “পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।”

একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন প্রীতম।

তিনি লিখেছেন, “একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।”