Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘তোরা আমাকে ভালো হতে দিলি না’ সালমান মুক্তাদির রহস্যময় পোস্ট

 মন্তব্যের ঘরে কেউ তাকে সাহস জুগিয়েছেন, কেউ দিয়েছেন পরামর্শ, আবার কেউ মেতেছেন রসিকতায়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় একটি পোস্ট দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। "তোরা আমাকে ভালো হতে দিলি না"- সালমানের এই ছোট্ট পোস্ট ঘিরে এখন সরব নেটিজেনরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পোস্টটি দেওয়ার পর এর মন্তব্যের ঘরে কেউ তাকে সাহস জুগিয়েছেন, কেউ দিয়েছেন পরামর্শ, আবার কেউ মেতেছেন রসিকতায়।

সালমানের পোস্টে একজন লিখেছেন, "কেউ কি সমঝোতা করতে এসেছে? না হলে কিন্তু পুরো বাঁশ প্রস্তুত হচ্ছে।" আরেকজনের মন্তব্য, "সমঝোতাই একমাত্র সমাধান।"

সালমানের পাশে দাঁড়িয়েও মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, "রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।" আরেকজন বলেছেন, "সমস্যা নেই, যত বিপদ তত উপরে ওঠার সিঁড়িগুলো ছোট হয়ে যায়।"

তবে সালমানের পোস্টে "ভালো হওয়া" প্রসঙ্গটি ধরে মজাও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, "ভালো হয়ে কী লাভ হয়েছে বলেন ভাই!" আরেকজন মন্তব্য করেছেন, "মেয়র পদে দাঁড়ান।"

কেউ আবার তাকে আগের অবস্থায় ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, "ভালো মানুষের ভাত নেই, আগের অবস্থায় ফিরে যান।" অন্য একজন জানতে চেয়েছেন, "তাহলে আগের চরিত্রটা কবে দেখতে পাব?"

এর বাইরে সালমানের পোস্টে সম্ভাব্য নতুন কোনো ঘটনার ইঙ্গিত খুঁজেছেন কেউ কেউ। একজন লিখেছেন, "আরেকটা বিস্ফোরণ আসছে?" আরেকজনের মন্তব্য, "ট্র্যাজেডিকে প্রচারণায় রূপ দিচ্ছে। তোমরা চমকের জন্য প্রস্তুত থাকো।"

এদিকে রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সম্প্রতি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওও।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

   

About

Popular Links

x