বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তার বিয়ের খবর চর্চিত হচ্ছে সবজায়গাতেই। বিভিন্ন সূত্রে তার বিয়ের খবর প্রচারিত হলেও এতোদিন এ বিষয়ে কোনো কথা বলেন নি তৌহিদ আফ্রিদি। অবশেষে একটি বেসরকারি টেলিভিশনে এ বিষয়ে মুখ খুললেন তিনি।
তৌহিদ আফ্রিদি বলেন, “আমার কাবিন হয়েছে। পারিবারিক আয়োজনে কাবিন হয়েছে। দুই পরিবারের সদস্যরাই আমাদের কাবিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।”
এ বিষয়ে আফ্রিদি আরও বলেন, ‘‘আমি গাড়িতে বসে শুনি যে গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি! আরে, বিয়ে তো গোপনে করিনি, আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগেই অন্যরা আপলোড করে দিয়েছে। ভেবেছিলাম বাসায় যাব, তারপর সবাইকে বিয়ের খবর জানাব। কিন্তু সে সময় আর পেলাম কই। অনেকেই ছবি পোস্ট করেছে। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে- এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলাই লিখে রাখেন। কার, কখন, কোথায়, কীভাবে বিয়ে হবে, এখানে কারও হাত নেই। আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবারকে নিয়ে দেখতে গেছি, ওখানেই কাবিন হয়ে গেছে।”
স্ত্রীর নাম বিভ্রান্তি প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘‘তারা তো যমজ বোন তাই মানুষ কনফিউজড হয়ে গেছে। যমজ বোন হওয়ার কারণে আমার শালিকে অনেকে আমার ওয়াইফ বলা শুরু করেছে। এসব এক দিক থেকে হাস্যকর লাগে।’’



ছবি ভাইরাল, তৌহিদ আফ্রিদি কি সত্যিই বিয়ে করেছেন?