Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছবি ভাইরাল, তৌহিদ আফ্রিদি কি সত্যিই বিয়ে করেছেন?

বেশ কিছুদিন ধরে অনেকটা আড়ালেই রয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম

বেশ কিছুদিন ধরে অনেকটা আড়ালেই রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এর মধ্যেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বেশকিছু বিয়ের ছবি। যেখানে বিয়েরে অনুষ্ঠানে তৌহিদ আফ্রিদিকে কনের সঙ্গে দেখা গেছে। কনের সঙ্গে যৌথ ছবি তোলা, একসঙ্গে বর-কনের আহার অনুষ্ঠানসহ বেশকিছু মুহূর্ত ধরা পড়েছে। এমনকি বধূবরণ করতেও দেখা গেছে।

ভাইরাল হওয়া ছবিগুলোতে কনের বেশে যাকে দেখা গেছে, তিনি টিকটকার রাইসা। এর আগে বিভিন্ন সময় রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও তা স্বীকার করেননি দুজনের কেউ।

তবে তৌহিদ আফ্রিদি সত্যিই বিয়ে করেছেন কি-না সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আফ্রিদি ও রাইসার বিয়ের সাজের ছবিগুলো কবে তোলা এ ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। বিভিন্ন সূত্র বলছে, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে। তবে পুরো ব্যাপার তখনই পরিষ্কার হবে, যখন আফ্রিদি ও রাইসা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন।

   

About

Popular Links

x