‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেকে ও বাংলাদেশকে তুলে ধরার অপেক্ষায় এখন তিনি। ১১-২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি।
রবিবার (৮ নভেম্বর) পুয়ের্তো রিকোর উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সামিরা খান মাহির।
র্যাম্পের মঞ্চে হাঁটা থেকে মডেলিংয়ের পা তারপর অভিনয়ে, তৈরি করেছেন আলাদা পরিচিতি। এক যুগের এই পথচলায় এসেছে বিরতি, নতুন করে শুরুর চ্যালেঞ্জও। এবার সেই যাত্রায় যুক্ত হলো নতুন অর্জন-‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট।
এর আগে, শনিবার (৭ নভেম্বর) ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ১১-২৪ নভেম্বর পুয়ের্তো রিকোয় অনুষ্ঠেয় মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় এবার ১২০টির বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন।